
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গু/লি করার ঘটনায় জড়িত অ/স্ত্রধারীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। বর্তমানে তাদের গ্রে/ফতারে অভিযান চলছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তরা একটি নির্দিষ্ট অপ/রাধী চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি ও অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
গত শনিবার (১০ অক্টোবর) বিকেল চারটার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন মাস্কধারী দুর্বৃ/ত্ত এসে তার সামনে থামে। মোটরসাইকেলের চালককে কোমর থেকে পি/স্তল বের করতে দেখে জনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চালক তাকে লক্ষ্য করে পরপর দুটি গু/লি ছোড়েন। একটি গু/লি জনির কোমরের ডান পাশের নিচে বিদ্ধ হয়। হাম/লাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আসাদুজ্জামান জনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে এবং বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে চাকরি করেন। কী কারণে তাকে গু/লি করা হয়েছে, সে বিষয়ে পুলিশ জানিয়েছে যে জনি পুরোপুরি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে হাম/লার প্রকৃত কারণ জানা যাবে।