1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় ‘পটেনশিয়াল রিসোর্সেস অফ বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
খুলনায় বাংলাদেশের প্রাকৃতিক ও মানব সম্পদের সম্ভাবনা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল (সোমবার) নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপপরিচালক  খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  হুরে জান্নাত।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: কানিজ ফাতেমা লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা।আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালকবৃন্দ।
জেলা প্রশাসক  হুরে জান্নাত আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
“খুলনা জেলার বিদ্যমান জলাবদ্ধতা, লবণাক্ততা এবং সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব সমস্যা সমাধানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্ভাবনী মতামত অত্যন্ত জরুরি।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি স্থানীয় সংকট মোকাবিলায় বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরণের উদ্যোগ মাঠ প্রশাসনের কাজের গতি বাড়াতে এবং জনসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park