
খুলনা প্রতিনিধি:
খুলনার দক্ষিণ লবণচরা এলাকায় এক বিএনপি নেতাকে গু/লি করে হ/ত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃ/ত্তরা। শুক্রবার (১২ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে লবণচরার দশগেট এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়ির পেছনে এই হ/ত্যা/কাণ্ডের ঘটনা ঘটে।
নিহ/ত ব্যক্তির নাম রফিক গাজী (৪৭)। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।
নিহ/তের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে খুঁজতে বের হন রফিক গাজী। ছেলেকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় এসে বসেন তিনি। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় দু/র্বৃত্ত তাকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। গু/লিটি সরাসরি তার তলপেটে গিয়ে লাগে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
হ/ত্যা/কাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিটিএসবি-এর সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক। তিনি জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ শুরু করেছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এর সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।