
নিজস্ব প্রতিবেদক – খুলনা মহানগরীর খালিশপুরে দু/র্বৃত্তদের ধারা/লো অ/স্ত্রের আ/ঘা/তে মো. সোনামিয়া (৩৮) নামে এক তাঁতীদল নেতা নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এই হ/ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহ/ত সোনামিয়া স্থানীয় নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় একদল দু/র্বৃত্ত সোনামিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হাম/লাকারীরা ধা/রালো অ/স্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে গভীর ক্ষত সৃষ্টি করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃ/ত ঘোষণা করেন।