
মোঃ মহিববুল্লাহ আল মামুন -স্টাফ রিপোর্টার
নিজের গর্ভজাত দুই অবুঝ শিশুকে পুকুরের পানিতে ফেলে হ,/ত্যা/র দায়ে কানিজ ফাতেমা কনা নামের এক মাকে যাবজ্জীবন সশ্রম কারা/দণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারা/দণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় প্রদান করেন। দণ্ড;প্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামানের মেয়ে।
মাম/লার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মাসুম বিল্লাহর সঙ্গে কানিজ ফাতেমার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর ২০২১ সালের ৭ ডিসেম্বর একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে তিনি দুই জমজ কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়ি তেরখাদায় চলে আসেন।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কানিজ ফাতেমা হঠাৎ তার ছোট বোনকে ফোন করে জানান যে, তার দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরে স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে একই দিন ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু দুটির ভাসমান মর/দেহ উদ্ধার করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, মা নিজেই তার দুই সন্তানকে পুকুরে ফেলে হ/ত্যা করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।