
শহিদুল্লাহ্ আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নি/হ/ত শিশুটি নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার শাহাজালালের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মা-বাবার সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় গিয়েছিল মাওয়া। সেখানে পরিচিত এক ব্যক্তি (যাকে শিশুটি ‘দাদা’ বলে ডাকত) আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ পার হওয়ার পর মাওয়া ফিরে না আসায় তার মা ওই ব্যক্তিকে ফোন করেন। ফোনে জানানো হয়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে দেরি হবে। এরপর থেকেই ওই ব্যক্তির ফোনটি বন্ধ হয়ে যায়।
নিখোঁজ সংবাদ পাওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। হদিস না পেয়ে শিশুর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মর/দেহ খুঁজে পায়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মর/দেহ উদ্ধারের সময় পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দড়ি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হ/ত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম এখনই প্রকাশ করা হচ্ছে না, তবে তাকে গ্রে/প্তা/রে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।