1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় জি/ম্মি করার খবর ছড়িয়ে পড়ার পর ফিরে এসে সাব-রেজিস্ট্রার বললেন, ‘অপ/হৃত হইনি’

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি
​খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে অজ্ঞাতপরিচয় যুবকরা জি/ম্মি করে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তিনি নিজেই অফিসে ফিরে আসেন। এ সময় তিনি দাবি করেন যে, তিনি অপ/হরণের শিকার হননি।
​ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে খুলনা সদর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে।
দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে রিকশায় ওঠার পর কয়েকজন যুবক তাকে পূর্ব পাশের গলিতে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশায় তার পাশে ও কোলে যুবকরা বসা ছিলেন এবং পরবর্তীতে তাকে মাস্ক পরিহিত যুবকদের মোটরসাইকেলে উঠতে বাধ্য করা হয়।
​সাব-রেজিস্ট্রারের বক্তব্য: বিকেল ৩টা ২০ মিনিটে ফিরে এসে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, “আমি লাঞ্চের জন্য বের হয়েছি। তখন কিছু লোক সামনে যেতে বলে নদীর পাড়ের দিকে নিয়ে যায় এবং কিছু ডকুমেন্টস দেখায়। ডকুমেন্টস দেখার পর আমি চলে এসেছি, আমি অপ/হৃত হইনি।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাব-রেজিস্ট্রার লিখিত কোনো অভিযোগ করেননি। তবে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রাথমিক খবরের মধ্যে ভিন্নতা থাকায় পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং রহস্য উন্মোচনে একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park