
স্টাফ রিপোর্টার: ডাঃ মোঃ মহিব্বুল্লাহ আল মামুন
খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় দিনে-দুপুরে এক ব্যক্তিকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিন/তা/ই/য়ের খবর পাওয়া গেছে। শনিবার (০৯ মে) দুপুরে গোয়ালখালী কবরখানা গেট এলাকায় এই স/ন্ত্রা/সী হাম/লার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজন হাওলাদার দুপুরে নিজের গাড়ি নিয়ে গোয়ালখালী এলাকা দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি কবরখানা গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দু/র্বৃত্ত তার গতিরোধ করে। স/ন্ত্রা/সীরা প্রথমে রাজনের গাড়ির জানালা ভাঙ/চুর শুরু করে। প্রাণভয়ে রাজন গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী কবরস্থানের ভেতরে দৌড়ে পালানোর চেষ্টা করলে দু/র্বৃ/ত্তরা তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাকে ধরে এলোপাতাড়ি কু/পিয়ে মারাত্মক জখ/ম করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা র/ক্তা/ক্ত অবস্থায় রাজন হাওলাদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দিনের আলোতে এমন দুর্ধ/র্ষ ছি/ন/তাইয়ের ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রে/প্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।