
নিজস্ব প্রতিবেদক, রূপসা। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আগামী ১ ও ২ মে রূপসা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এমপির একান্ত কার্যালয় সূত্রে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ মে (শুক্রবার): মে দিবসের কর্মসূচি
মহান মে দিবস উপলক্ষে পহেলা মে দিনভর বিভিন্ন শ্রমজীবী মানুষের সাথে সময় কাটাবেন তিনি।
দুপুর ১২:০০টা: রূপসার পূর্ব রূপসা ঘাট এলাকায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
দুপুর ২:৩০টা (জুমার নামাজের পর): আইচগাতি অবক্ষয় প্রতিরোধ কমিটির সভাকক্ষে উত্তর খুলনা ইমারত শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২ মে (শাবনিবার): স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ
শনিবার বিকেলে রূপসার নৈহাটি ও ইলিয়াছপুর এলাকায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন এমপি হেলাল।
বিকেল ৪:০০টা: নৈহাটি এলাকায় হারুন সাহেবের বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
একই সময় (বিকেল ৪:০০টা): ইলিয়াছপুরের দলিল উদ্দিন সড়কে অবস্থিত ‘আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় অফিস কর্তৃক পরিচালিত ৩ মাস মেয়াদী নারীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংসদ আজিজুল বারী হেলালের এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও স্থানীয় সুধীজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।