
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী র/ক্তা/ক্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে ওই এলাকার ৩ নম্বর সড়কের একটি সাত তলা ভবনের সামনে থেকে লা/শটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি বহুতল ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই বস্তার এক পাশ থেকে তাজা র/ক্ত বের হতে দেখে তাদের স/ন্দেহ হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে তারা খুলনা সদর থানায় খবর দেন।
সংবাদ পেয়ে খুলনা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লা/শটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোনো স্থানে অত্যন্ত নৃ/শংসভাবে হ/ত্যা করার পর লা/শ গুমের উদ্দেশ্যে সুবিধাজনক সময়ে প্লাস্টিকের বস্তায় ভরে এই আবাসিক এলাকায় ফেলে রেখে গেছে দু/র্বৃত্তরা।
খুলনা থানা পুলিশ জানিয়েছে, নি/হত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে এই নির্মম হ/ত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং এর সাথে জড়িত অপ/রাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে।
এদিকে, জনবহুল আবাসিক এলাকার সড়ক থেকে এভাবে বস্তাবন্দী র/ক্তা/ক্ত লা/শ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আ/তঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।