
ধুপছায়া ডেস্ক
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় পরিচালিত এক অভিযানে ৩৪০ বোতল মা/দক ও গা/জা উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। উদ্ধার করা অ/বৈধ দ্রব্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল ফে/ন্সিডিল সদৃশ উইনসেরেক্স (Wincerex), ১৬০ বোতল এসকাফ (Eskuf) এবং ১.৮ কেজি গা/জা।
গ্রেফ/তারকৃতরা হলেন—খুলনা সদর থানার মোঃ সাজ্জাদ হোসেন (২৬) এবং সাতক্ষীরা জেলার মোঃ আতাউর রহমান (৩৫)।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মা/দক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফ/তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম/লা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মাদ/কের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রেখেছে।