1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনার রূপসায় প্রতিবন্ধী ব্যক্তিদের মুখে হাসি: বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধিঃ
​খুলনার রূপসায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে এক বিশেষ সহায়তা কর্মসূচী সম্পন্ন হয়েছে। আজ ২ এপ্রিল,রোজ বৃহস্পতিবার, উপজেলার ১৩ জন অসচ্ছল প্রতিবন্ধী নাগরিকের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
​রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিক্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে  হুইলচেয়ার তুলে দেন। চলাচলের নতুন সরঞ্জাম পেয়ে অনেকদিন ধরে গৃহবন্দী থাকা এই মানুষগুলোর চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
​হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন:
​তরফদার সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
​ডাঃ সুবীর দেবনাথ,​ডাঃ বিজন বিশ্বাস,ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম,শুভাগত দেব এবং সংশ্লিষ্ট অফিসের অন্যান্য স্টাফবৃন্দ।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রিক্তা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাচলের পথ সুগম করতে সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই তারা যেন পরনির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।”
​বিনামূল্যে এই আধুনিক হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তার ফলে এখন থেকে তারা সহজেই চলাফেরা করতে পারবেন এবং সামাজিক কাজে অংশ নিতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park