
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবকের গু,/লিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকার একটি ঘের থেকে লা/শটি উদ্ধার করা হয়।
নিহ/ত বাপ্পি রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা মৃত আকবর শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে মাছের ঘেরে বাপ্পির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহ/তের লা/শ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর খান জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী ভোররাতের কোনো একসময় দুর্বৃত্ত/রা তাঁকে হ/ত্যা করে ফেলে রেখে গেছে। নিহ/তের ঘাড়ে গু/লির স্পষ্ট চিহ্ন এবং মাথায় মারাত্মক আ/ঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও জানান, হ/ত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে জড়িতদের সনাক্ত করতে পুলিশ ইতিমেধ্য তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লা/শ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।