
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার;
আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় এক বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রূপসা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে খানার মোড় বাজার এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রচারণা চালান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আসাদুজ্জামান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রাসুল-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকির এবং উপজেলা যুব বিভাগের সহকারী পরিচালক হাফেজ সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, হাফেজ মাওলানা হারুনার রশিদ, মাও. আব্দুল গফ্ফার, মো. শাকিয়ার রহমান, কাজী হেদায়েতুল্লাহ, তামিম বাদশা, আলম ফকির, আফজাল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম জমাদ্দার, জুমান আনসারী, জসিম মোল্লা, ময়েন উদ্দিন, রফিকুল ইসলাম, শুকুর আলী গাজী, রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা খানার মোড় বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।