
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার :
১০ জুলাই ২০২৬ই পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ইমন । খুলনা পুরাতন জেলা কারাগার থেকে মো. ইমন মাঝি নামে এক বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ফের গ্রেফ/তার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে তিনি সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এরপর কেএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিমের সহযোগিতায় তাকে জেলার লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেফ/তার করা হয়েছে। কারাসূত্রে জানা গেছে, পলাতক বন্দি মো. ইমন মাঝি আবদুল মাঝির ছেলে। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলায় জিয়ার বাড়ির
ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র আরও জানায়, সোনাডাঙ্গা থানায় চু/রির মাম/লায় তিনি আসা/মি ছিলেন। ওই মা/মলায় গ্রেফ/তার হওয়ার পর ১৩ জুন থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।