
ধুপছায়া ডেস্ক
খুলনা মহানগরীর খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হ/ত্যা/কাণ্ডের প্রধান সন্দেহভাজন এবং একাধিক মা/ম/লার আ/সা/মি মোঃ রনি ওরফে ‘ন্যাটা রনি’কে গ্রে/ফ/তার করেছে র্যাব-৬। গত ২৭ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাগেরহাট সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রে/ফ/তার করা হয়।
র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আ/ট/ক করে।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল, ২০২৬ তারিখে খালিশপুর থানায় তাঁতি দল নেতা সোনামিয়া হ/ত্যা/কাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই রনি পলাতক ছিলেন। র্যাব-৬-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২৫ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে খুলনা মহানগরীর খালিশপুর থানায় বর্তমানে ৬টি মা/ম/লা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি হ/ত্যা মা/ম/লা, দুটি হ/ত্যা/চেষ্টা, একটি দ/স্যু/তা এবং দুটি চু/রি/র মা/ম/লা রয়েছে। এছাড়া এলাকায় মা/দ/ক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরেই নিয়মিত মা/ম/লার আ/সা/মি, সা/জা/প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের পাশাপাশি চাঞ্চল্যকর হ/ত্যা ও ধ/র্ষ/ণের মতো অপ/রা/ধে জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। গ্রে/ফ/তারকৃত আ/সা/মি ন্যাটা রনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি’র খালিশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।