1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় মহানগর যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন: শিববাড়ি মোড়ে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

​খুলনা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
​দিবসটি উদ্‌যাপন করতে খুলনা মহানগর যুবদলের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকেই শিববাড়ি মোড়ে সমবেত হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। রিকশা, ব্যান্ডদল, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হয়।
​সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ যুবদলের অতীত আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, দেশের যেকোনো অন্যায়-অবিচারের প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে যুবদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল ইসলাম তুহিন, খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। বক্তব্যে নেতৃবৃন্দ আগামী দিনের যেকোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park