
খুলনা প্রতিনিধি
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুর এলাকার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনের মূল বিষয়সমূহ ও প্রশাসকের ক্ষোভ
এলাকার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখার পর কেসিসি প্রশাসক চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, ১০ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের দায়িত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োজিত থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এছাড়া সংশ্লিষ্ট কেসিসি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গাফিলতির বিষয়টি উল্লেখ করে তিনি কড়া হুঁশি/য়ারি দেন।
এ সময় তিনি বলেন এলাকার সেবা ও উন্নয়নে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি ড্রেনগুলো পুনরায় নির্মাণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।ড্রেনে বর্জ্য ফেলে ছোট ড্রেনগুলো বন্ধ করে দেওয়া থেকে বিরত থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। ড্রেনের সাথে সেপটিক ট্যাঙ্কের অ/বৈধ সংযোগ রোধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি ও পরিদর্শনের সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন ও সামছুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।