1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কয়রায় যুবদলের আহ্বায়ক শরিফুল ও বিএনপি নেতা শেখ হারুনের বিরুদ্ধে চাঁ/দা দাবির অভিযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হা/মলা-ভাং/চুর

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়রা প্রতিনিধিঃখুলনার কয়রা উপজেলায় চাঁ/দা দাবি ও ব্যবসার মালিকানা ছেড়ে দিতে চাপ দেওয়ার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হা/মলা ও ভাং/চুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গোলাম রব্বানী। তাঁর দাবি, চাঁ/দা দিতে এবং ব্যবসার অংশীদারত্ব ছেড়ে দিতে রাজি না হওয়ায় তাঁর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতিসাধন করা হয়েছে। আবেদনে তিনি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, কয়রা উপজেলার মেঘারাইট গ্রামের আব্দুল হাকিমের কাছ থেকে গত ২৭ জুন চার বছরের জন্য জমি লিজ নেন গোলাম রব্বানী। সেখানে ইট, বালু ও কাঠের আড়ৎ গড়ে তোলার উদ্যোগ নিয়ে সীমানাপ্রাচীর নির্মাণসহ ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শুরু করেন তিনি।

গোলাম রব্বানীর অভিযোগ, এ সময় স্থানীয় বিএনপি নেতা আবু সালেক সরদারসহ কয়েকজন জমির মালিকের ভাইকে ভ/য়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁ/দা দাবি করেন। এবং প্রতিষ্ঠানের মালিক গোলাম রব্বানীকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে বলেন।শেখ হারুন অর রশিদের নিজস্ব চেম্বারে দেখা করতে গেলে তাঁকে ব্যবসার অর্ধেক মালিকানা ছেড়ে দিতে বলা হয়। পাশাপাশি সংগঠনের লোকজনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব শর্তে রাজি না হওয়ায় জমির মালিকের ওপর চাপ সৃষ্টি করে লিজের চুক্তি বাতিলের চেষ্টা করা হয়। লিখিত আবেদনে গোলাম রব্বানী উল্লেখ করেন, গত ২৫ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে মেঘারাইটে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাং/চুর চালানো হয়। তাঁর অভিযোগ, কয়রা উপজেলা যুবদলের সভাপতি মো. শরিফুল আলম, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ হারুন অর রশিদ এবং আবু সালেক সরদারসহ ১০ থেকে ১২ জন এ ঘটনায় জড়িত।
হামলায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়/ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথোপকথন এবং হামলার কিছু ভিডিও ও অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেছেন গোলাম রব্বানী।
লিখিত আবেদনে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদ থেকে অবৈ/ধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট পরিচালনা এবং মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় বালুর আড়ৎ দখলের অভিযোগও তুলেছেন গোলাম রব্বানী।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। অযথা হয়রানী করতেই আমার নাম দিয়েছে বলে আমি মনে করি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ বলেন, যে হারুনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি সেই হারুন না। অভিযোগে কি আমার পিতার নাম দেওয়া আছে? নেই। তাহালে কোন হারুন সেটা খোজ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park