1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কয়রায় পরিকল্পিত সন্ত্রা/সের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​কয়রা (খুলনা) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রা/স ও নৈরাজ্যের বিরুদ্ধে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কয়রা সদর এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা মো. শরিফুল আলম, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, হাবিবুর রহমান, আব্দুর রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, আব্দুল গফফার, মহররম ফকির, কামরুল ইসলাম, রওশন মোল্যা, শেখ মফিজুল ইসলাম ও ডা. নুর ইসলাম খোকন।
​সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
​কর্মসূচিতে উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান হেলাল, আছাদুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার সাদাত কাজল; স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন, জালাল হোসেন; শ্রমিক দল নেতা আকবার হোসেন, আব্দুর রউফ, এম এ করিম এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, ইমরান ও আম্মার হোসেন রাজুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park