1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কয়রায় কপোতাক্ষ নদী থেকে অ/বৈ/ধ ঝিনুক পাচারকালে ট্রাকসহ আটক ২

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​কয়রা (খুলনা) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান (হেলাল) খুলনার কয়রায় কপোতাক্ষ নদী থেকে অবৈ/ধভাবে উত্তোলন করা প্রায় ২০০ কেজি ঝিনুক পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও কয়রা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
​বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের লিয়াকত গাজীর পরিত্যক্ত ইটভাটা সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে ঝিনুক বোঝাই করা একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-১১-১১২২) জব্দ করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি ঝিনুক উদ্ধার করা হয়।
​ঘটনায় জড়িত থাকার অভিযোগে নড়াইলের বাসিন্দা পলাশ সরদার (৪৫) এবং বটিয়াঘাটা উপজেলার শৈলমারী এলাকার ট্রাকচালক মিঠু সানা (৩৮)-কে আটক করা হয়।
​স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর তলদেশ থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈ/ধভাবে শামুক ও ঝিনুক আহরণ করে আসছে। এতে নদীর তলদেশের প্রাকৃতিক পরিবেশ এবং জলজ জীববৈচিত্র্য মারা/ত্মক ক্ষ/তির মুখে পড়ছে।
​অভিযান প্রসঙ্গে পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন জানান, পাচারচক্রের খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে ঝিনুক ও ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত ট্রাকটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং আদালতের নির্দেশে উদ্ধারকৃত ঝিনুকগুলো শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
​সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ আহরণ বন্ধে বন বিভাগের এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park