1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​কয়রায় আনন্দ মিছিল: খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

​কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে খুলনার কয়রায় এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন স্থানীয় নেতা-কর্মীরা।
​আনন্দ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংহতি ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির ও নাজমুল হুদা।
​সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মো. রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, মোস্তাফিজুর রহমান হেলাল ও ইব্রাহিম সানা; শ্রমিক দল নেতা আঃ রউফ ও এম এ করিম; জাসাস নেতা ডা. আমিনুল ইসলাম এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ ও সুমনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
​আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বের দিকনির্দেশনায় জেলা ও স্থানীয় পর্যায়ে যুবদলের সংগঠন আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park