1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​কেশবপুরে এমপির সাথে অশোভন আচরণ: ম/দ্য/প যুবক গ্রে/প্তা/র, মা/দ/ক উদ্ধার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি
​যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সাথে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগে নাঈম হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রে/প্তা/র করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে কেশবপুর শহরের টাইগার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
​পুলিশ জানায়, গ্রে/প্তার/কৃত নাঈম হোসেন খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে। গ্রে/প্তা/রের সময় তার ব্যবহৃত গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা এবং এক বোতল ম/দ জব্দ করা হয়েছে।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এমপি মোক্তার আলী কেশবপুর শহরের প্রাণিসম্পদ অফিসের পাশের একটি দোকান থেকে ওষুধ কিনছিলেন। ওষুধ নিয়ে গাড়িতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি থামিয়ে চালকের আসনে থাকা নাঈম হোসেন ম/দ্য/প অবস্থায় হঠাৎ এমপিকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন।
​উপস্থিত স্থানীয় জনতা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে অভিযুক্ত যুবক গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​ঘটনার কিছুক্ষণ পর সংসদ সদস্যের অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় অভিযুক্তের গাড়িটি শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি করে মা/দ/কদ্রব্যসহ নাঈমকে আটক করে থানায় নিয়ে যায়।
​কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান:​”এমপির সাথে অশোভন আচরণের খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আ/টক করে। পরে তার গাড়ি থেকে মা/দ/ক উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল/হাজতে পাঠানো হয়েছে এবং তার গাড়িটি পুলিশি হেফাজতে রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park