1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কেডিএ সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে রূপসায় মতবিনিময় সভা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর উদ্যোগে রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ৮ জুলাই সকালে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, পরিকল্পিত নগরায়ণ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে রূপসা সহ বৃহত্তর খুলনা অঞ্চলে আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হতে পারে না। কেডিএ জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতে সড়ক যোগাযোগ, আবাসন, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রূপসাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে।

এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। কেডিএ- এ ধরনের উদ্যোগ জনগণকে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় সভাপতির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ।

আরো বক্তব্য প্রদান করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মো. সাবিরুল আলম, রূপসা থানা ওসি আবদুর রাজ্জাক মীর, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সদস্য রুহুল আমিন কুতুব উদ্দীন আহম্মেদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, এম এ সালাম এবং আছাফুর রহমান।

সভা সঞ্চালনা করেন কেডিএ সহকারী নগর পরিকল্পনাবিদ রাকিব হাসান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, হুমায়ূন কবীর, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান বেলাল, যুবদল নেতা শরিফুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সেলিম রেজা, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, ফ. ম. মনিরুল ইসলাম, যুবদল নেতা মুন্না সরদার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, কবীর শেখ, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, বিএনপি নেতা হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, শামীম হাসান, কামরুজ্জামান নান্টু, জিএম হিরোক, দানিশ আরশাদ, মনিশংকর রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park