1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কৃষি ব্যাংকে ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি :লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলা কিউআর কোড ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপসার কাজদিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় এক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় সভাপতির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন- বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব। ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতেই এ ধরনের র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা শবনম মুস্তারি, তপসী বিশ্বাস, মো. রাশিদুল ইসলাম, মো. মাসুম হাসান, নীতা সরকার, বিপ্র বিশ্বাস, অমিয় অধিকারী, শংকর বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সমাজসেবক মিজানুর শেখ, বাজার বণিক সমিতির সভাপতি ও সমাজসেবক মো. জুলফিকার আলী,
ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, আবু তাহের মানিক ও আমজাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park