1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কৃষকদের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সংসদ সদস্য হেলাল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি আমাদের কৃষি। আর কৃষির প্রাণ হলো আমাদের পরিশ্রমী কৃষক। কৃষক বাচঁলে কৃষি বাচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে। এই বিশ্বাস থেকেই বর্তমান সরকার কৃষকদের কল্যাণে নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটানোর, কৃষিকে আরও সমৃদ্ধ করার এবং সরকারের নির্বচনী অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। তিনি বলেন, কৃষকের হাতে হাতে বৃক্ষের চারা, জৈব ও রাসায়সিক সার, বাঁশ এবং সব্জি বীজ তুলে দেয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা, এটি ভবিষ্যত প্রজনোর জন্যে একটি সম্বুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিনি বলেন, সরকারের
এই সহায়তাকে কাজে লাগিয়ে আমাদের কৃষকরা আরও বেশী উৎপাদন করবেন, নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবেন এবং দেশের খাদ্য নিরাপাত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কৃষির উন্নয়নই হবে দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি বলেন, কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার, বাঁশ, উফসি ও হাইব্রিড জাতের সজিবীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ আবুল হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশ, জৈব ও রাসায়সিক সার এবং সব্জি বীজ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park