
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হ/ত্যা/কাণ্ডের মা/ম/লার প্রধান আ/সা/মি ও দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহম্মেদ স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে নিয়ে ফেসবুকে আপ/ত্তিকর পোস্ট দেওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খাজা আহম্মেদ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওসিকে উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে তাকে ‘অপদার্থ’ বলে আখ্যায়িত করেন।
নিজের ফেসবুক আইডিতে খাজা আহম্মেদ লিখেছেন, ‘দৌলতপুর থানার ওসি, জীবনে বিভিন্ন থানায় অন্তত ২০ থেকে ২৫ জন ওসির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সারা বাংলাদেশের অন্তত ৫০ জন ওসির সঙ্গে ভালো সম্পর্ক আছে। এর মতো অপদার্থ আর দ্বিতীয়টি দেখিনি। পুরো দৌলতপুরকে আইনের শাসনে অব্যবস্থাপনার মূল কারিগর এ ব্যক্তি। তার মূল চাহিদা টাকা। সে মরা লা/শের বিষয়েও টাকা ছাড়া কথা বলে না। আমি এসপি কুষ্টিয়া ও রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে খাজা আহম্মেদ দাবি করেন, পোস্টটি তিনি নিজে লেখেননি, তার পরামর্শে তার ছোট ভাই এটি লিখেছেন। ওসি সম্পর্কে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই ওসির ব্যাপারে এ ধরনের কথা বলে আসছি। তার বিরু/দ্ধে নানা অভিযোগ আসছে। তিনি মানুষকে রাতের বেলায় ফোন করে মাম/লার ভ/য় দেখিয়ে টাকা দাবি করেন।’
বিষয়টি নিয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন হ/ত্যা মা/মলার আসা/মি কী লিখলো, কী লিখলো না—সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ তিনি আরও জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তীতে এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ছবি সংগ্রহীত