1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাসপাতালের সামনে স্পিড ব্রেকারের দাবিতে রূপসায় মানববন্ধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে বারবার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ চলাচল করে। বিদ্যালয়ের এক পাশে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য পাশে বিদ্যালয় হওয়ায় সড়কটির ওই অংশে সবসময় মানুষের পদচারণা বেশি থাকে। কিন্তু ব্যস্ততম এই স্থানে দীর্ঘদিন ধরে কোনো স্পিড ব্রেকার বা গতিরোধক না থাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা এবং ইতোমধ্যে বিদ্যালয়ের সামনে একাধিক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বক্তারা আরও বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অজিত রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক সজড়ে ধাক্কায় মারাত্মক আঘাতে সড়কে পড়ে যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত এয়ার এ্যমবুলেস্নে ঢাকা ইমপালস ক্লিনিকে নেওয়া হয় এবং চিকিৎসাধীন রয়েছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা প্রতিরোধে আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দুর্ঘটনার পর যেন আর কোনো পরিবারকে প্রিয়জনের জন্য হাসপাতালে ছুটতে না হয় এবং শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম।
সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, প্রভাষক সেলিম রেজা, খান মারুফুল হক, বাশির আহম্মেদ লালু, মিলন দেবনাথ, রতন ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম মল্লিক, ফাল্গুনি মুখার্জি, অমলেন্দু বিশ্বাস, অনুপ কুমার পাল, তাজমা খাতুন, মো. কামরুজ্জামান, সঞ্চিতা গাইন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিভাষ কুমার দাস, আসাদুজ্জামান সরদার, তুষার কান্তি দত্ত, খান জাহিদুল কবীর, মাওঃ ইমদাদুল হক, মো. আমিরুল ইসলাম, আঃ কাদের, সেকেন্দার আলী, কাকলি পাল, ললিতা রানী হালদার, গীতা রানী বিশ্বাস, সীমা হালদার, হেমালতা বিশ্বাস, ভারতী দাস, প্রেমানন্দ অধিকারী, মীর আলী হোসেন, মিতালি মন্ডল, এসকে কুদরত আলী, বেল্লাল শেখ, মিজানুর রহমান, মহিউদ্দিন শেখ, হেকমত আলী, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ প্রমুখ। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিদ্যালয়ের সামনে দ্রুত স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরবর্তীতে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু মানববন্ধনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park