
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন স্টাফ রিপোর্ট : খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা সাখাওয়াত হোসেনের ছোট ভাই, পাঁচানি কলোনি জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোঃ মনির আম্মাদ (৩৯) ইন্তেকাল করেছেন।
তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আজ ২৭ সেপ্টেম্বর রাত ৯টায় কাজদিয়া গ্রামের নিজ বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী মাসুম দুই কন্যা ও এক পুত্র সন্তান, ৯ বড় ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাফেজ মাওলানা মোঃ মনির হোসেনের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আত্মীয়-স্বজন, মুসল্লি ও এলাকাবাসী।