
নিজস্ব প্রতিবেদক, রূপসা
আসন্ন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাকিব শেখ। বিশেষ করে তার নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বিশেষ বার্তা ও দোয়া দিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় রাকিব শেখ বলেন, “পরীক্ষা মানেই জীবনের শেষ কিছু নয়, এটি তোমাদের মেধার একটি ধাপ মাত্র। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের কঠোর পরিশ্রম আর ধৈর্যই ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এই পরীক্ষার্থীরাই আগামী দিনে আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। আমি দোয়া করি যেন প্রতিটি শিক্ষার্থী তাদের মেধার সঠিক প্রতিফলন ঘটাতে পারে।”
পরীক্ষার্থীদের সুবিধার্থে তিনি বিশেষ ঘোষণা দিয়ে বলেন, “পরীক্ষা চলাকালীন কেন্দ্রে যাতায়াতে বা অন্য কোনো সমস্যায় পড়লে আমাকে ব্যক্তিগতভাবে জানাবে। তোমাদের যেকোনো প্রয়োজনে বড় ভাই বা অভিভাবক হিসেবে আমি এবং আমার টিম সবসময় পাশে থাকবে।
প্রয়োজনে:01931881399
রাকিব শেখ পরীক্ষার্থীদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই সময়ে সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে তাদের সাহস যোগাতে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন।