1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য – যুগ্ম সচিব ফরিদ আহমেদ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্য সচিব শেখ ফরিদ আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্যে নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্নগুলো বড় হোক, চেষ্টা হোক দৃঢ়, আর ভবিষ্যত হোক উজ্জ্বল। তিনি বলেন ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। তিনি আজ ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, সরকারি নর্থ খুলনা কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু ও কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মদ। কলেজের প্রভাষক মোঃ শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক এস, এম মোস্তাক আহমেদ, পানতিতা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওসমান গণি,ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান ও শিক্ষার্থী মিথিলা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park