
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
দীর্ঘ এক যুগ পর আবারও প্রাণচাঞ্চল্যে জমে উঠেছে বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুর হাট।
কোরবানিকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসতে শুরু করেছেন।
হাটজুড়ে এখন ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক, দরদাম আর মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন নানা কারণে ফকিরহাটের গরুর হাট আগের সেই জৌলুস হারিয়ে ফেলেছিল। তবে চলতি বছরে হাটে দেশীয় গরুর সরবরাহ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ক্রেতাদের আগ্রহ বাড়ায় আবারও পুরনো রূপ ফিরে পেয়েছে হাটটি।
হাটে আসা খামারিরা জানান, এবারের বাজারে দেশীয় গরুর চাহিদা বেশি। ছোট, মাঝারি ও বড় আকারের গরু বিক্রির জন্য আনা হয়েছে। ক্রেতারাও তাদের সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন।
ব্যবসায়ীরা আশা করছেন, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে, হাটে গরুর আমদানি ও বেচাকেনা আরও বাড়বে। দীর্ঘদিন পর ফকিরহাটের গরুর হাটে এমন প্রাণচাঞ্চল্য ফিরে আসায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
দীর্ঘ এক যুগ পর আবারও প্রাণচাঞ্চল্যে জমে উঠেছে বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুর হাট।