
রবিউল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ ছাগলাদাহ ইউনিয়নের ২২নং ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা(ভারপ্রাপ্ত) মো:উজ্জ্বল শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ মন্ডল, প্রধান বক্তা উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউনিয়ন বি এন পির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস এম এমদাদুল হক, বিশেষ অথিতি উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউনিয়ন বি এন পির সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য ও সাবেক ৪নং ওয়াড বি এন পির সাধারণ সম্পাদক মো তরিকুল ইসলাম (রুমি),উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটর সাধারণ সম্পাদক ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রবিউল ইসলাম, ৪নং ওয়াডের ইউপি সদস্য মো:মুনজুরুল আলম, ছাগলাদাহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।