
ধুপছায়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ওয়ার্ড থেকে মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো. গোলাম রব্বানী।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এই তৃণমূল নেতা। একই সাথে তিনি আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, আর্শীবাদ ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. গোলাম রব্বানী দীর্ঘ দিন ধরে ১নং ওয়ার্ড বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে মো. গোলাম রব্বানী জানান:
”আমি ১নং ওয়ার্ডের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। দীর্ঘ দিন ধরে অবহেলিত এই ওয়ার্ডকে একটি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে বিজয়ী হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ মাদ/ক ও সন্ত্রা/সমুক্ত সমাজ গঠনে কাজ করব। আমি ১নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।”