
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন -স্টাফ রিপোর্টার: রুপসা উপজেলার সামন্তসেনা গ্রামের পশ্চিম পাড়া আলিয়া মাদ্রাসা রোড এলাকার মোঃ আলী আকবর শেখ (৬২) অদ্য ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্টোক জনিত কারণে (হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃ/ত্যু/কালে তিনি স্ত্রী,এক পুত্র, দুই কন্যা, ভাই-বোন, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃ/ত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে সামন্তসেনা আলিয়া মাদ্রাসা রোড সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সামন্তসেনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউদ্দিন নেসারী। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন।
জানাজা শেষে মরহুমকে তাঁর গ্রামের বাড়ি আলাইপুর শেখ বাড়ি নিয়ে যান সেখানে জুমার নামাজের বাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, মোঃ আলী আকবর শেখের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।