
নিজস্ব প্রতিবেদক -ধুপছায়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলাইপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদ। আজ আলাইপুর থেকে শুরু করে ৫নং হাসনাবাদ হয়ে কুদির বটতলা পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে আব্দুর রশিদ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে চেয়ারম্যান প্রার্থীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী। উপস্থিত ছিলেন: কালাম গোলদার, সেলিম বেপারী, মামুন বেপারী, এস.এম. মাহমুদ হোসেন ও শামীম মোল্লা। ইমরান শেখ, ইসরাফিল শেখ, ইউনুস গাজী, সবুজ শেখ, সামছু, আলউদ্দিন মুন্সী, সাঈদ শেখ, তুহিন সরদার হাসান এবং রনি গোলদার। সাইফুল ইসলাম লাইক, মনিরুল ইসলাম মনি, জলিল লস্কর, সৈয়দ ফরিয়াদ হোসেন, রমজান শেখ, রবিউল শেখ, ইয়াকুব সরদার, মাহমুদুর রহমান, হামিদুর রশিদ, সাদ্দাম খান, নাঈম মাদবর, ইমনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনী এই প্রচারণাকে কেন্দ্র করে আলাইপুর ও কুদির বটতলা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। গণসংযোগ শেষে কুদির বটতলায় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রশিদ বলেন, “জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি এলাকার আমূল পরিবর্তন ঘটাতে চাই।”
লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে তিনি এলাকার বিভিন্ন পয়েন্টে ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।