1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর ফারুক আহম্মেদ, আলী শাহ, নজরুল ইসলাম, সায়েদ আলী, সাব্বির হোসেন, মাসুম, নাজমুল, মাসুদ, আশরাফুল, শাকিল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবর্ধনার জবাবে মীর মনিরুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা সব সময় থাকবে। ‘সেবা’ সংগঠনের মাধ্যমে পরিচালিত মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, মীর মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা অন্যদেরও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা মীর মনিরুজ্জামান বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park