1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরগুনার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম (অঃদাঃ) বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতা, প্রেম, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দেওয়া হলে একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও মোঃ রেজাউল করিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুল হক, সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক সাইফুল্লাহ নাসির,
আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জমান মিরাজ মৃধা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দেলোয়ার, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরে।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park