1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আজগড়া ইউনিয়ন জনসেবায় আস্থার আরেক নাম জাহিদুল ইসলাম

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত জনপদ আজগড়া ইউনিয়নকে ঢেলে সাজিয়ে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান আজগড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা এবং স্বনামধন্য ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। তিনি শেখপুরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব আবুল হোসেন শেখ।
মোঃ জাহিদুল ইসলাম জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে ১৯৯৬ সাল থেকেই নেমে পড়েন রাজনীতি এবং সমাজসেবায়। এর পাশাপাশি ব্যবসা বানিজ্য পরিচালনা করে সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেন। তিনি, ১৯৯৬ সালে আজগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাংগঠনিক সম্পাদক এবং চলমান কমিটিতে তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দিন তিনি সুনাম ও সুখ্যাতির সাথে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
মোঃ জাহিদুল ইসলাম রাজনীতির পাশাপাশি জনসেবায়ও পিছিয়ে নেই। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সমাজসেবায় শীর্ষ স্থানে রয়েছেন। সম্প্রতি সনাতনী সম্প্রদায়ের মতুয়া সম্মেলনে আগত সনাতন ধর্মাবলম্বীদের সাহায্যার্থে অনুদান প্রদানসহ ৭ শতাধিক গেঞ্জি, খবার পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রকার ঔষধ সামগ্রী ও দ্রব্য সামগ্রী বিতরণ করে সনাতনীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন।
মোঃ জাহিদুল ইসলাম জনসেবায় অংশ নিয়ে বহু পরিবারের সাহায্যে এগিয়ে এসে তাদের সুষম সেবা নিশ্চিত করেছেন। তিনি আজগড়া ইউনিয়নে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে সমতায় রেখে ইউনিয়ন বাসীকে নিরলস সেবার মাধ্যমে জনসাধারণের সাথে নিবিড়ভাবে মিশে আছেন।
বিএনপি নেতা মোঃ জাহিদুল ইসলামের সামাজিক এবং মানবিক গুণাবলীর অসাধারণ প্রতিভা দেখে ইউনিয়নবাসী তাকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
মোঃ জাহিদুল ইসলামের আচার আচরণে তুষ্ট সকল সম্প্রদায়ের মানুষ। তার কাছে কেউ সাহায্যের জন্যে গেলে তিনি হন্তদন্ত দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park