1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

অ/প/রাধ-মা/দক-চু/রি-ডা/কাতি দমনে দিনরাত নড়াগাতী থানা পুলিশের তৎপরতা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

মাদ/ক, চু/রি-ডা/কাতিসহ বিভিন্ন অপ/রাধ দমনে দিনরাত মাঠে তৎপর রয়েছে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, তথ্য সংগ্রহ এবং অভিযোগের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “মা/দক, চু/রি-ডা/কাতি ও অন্যান্য অপ/রাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর। তবে শুধু পুলিশের পক্ষে অপ/রাধ নির্মূল করা সম্ভব নয়। এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পেলে অপ/রাধ দমন আরও কার্যকর হবে।”
তিনি বলেন, অপ/রাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। বিশেষ করে মা/দক, চু/রি, ডা/কাতি কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়দের দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
ওসি আব্দুর রহিম আরও বলেন, “মাদ/কের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরা/ধীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। পুলিশ জনতার, জনতাই পুলিশের। জনগণ তথ্য দিয়ে সহযোগিতা করলে অপ/রাধীদের আইনের আওতায় আনা আরও সহজ হবে।”
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নড়াগাতী থানার বিভিন্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে। অপ/রাধপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর পাশাপাশি অপ/রাধীদের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। কোনো ধরনের অপ/রাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি মো. আব্দুর রহিম বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্যে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনা ও এলাকার মানুষের প্রত্যাশাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের সব সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, নড়াগাতীর বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত টহল ও অপ/রাধের তথ্য পাওয়ার পর দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে। তাদের মতে, শুধু পুলিশি অভিযান নয়—অপ/রাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মা/দক, চু/রি-ডাকা/তি ও অন্যান্য অপ/রাধের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে নড়াগাতীর সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপ/রাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ নড়াগাতী গড়ে তোলাই এখন পুলিশের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park