কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষ/ণ/চেষ্টার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রে/প্তার করেছে পুলিশ। গ্রেপ্তা/রকৃত যুবকের নাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়ন থেকে তাকে আট/ক করা হয়। গ্রেপ্তা/রকৃত মাহবুব নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসা থেকে হেফজ সমাপ্ত করেন। মাত্র এক মাস আগে তিনি কুলিয়ারচরের রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন। রোববার দুপুরে ভুক্তভোগী শিশুটি ওই মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে গেলে তিনি শিশুটির ওপর যৌ/ন নিপীড়ন ও ধর্ষ/ণচেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইমামকে আট/কে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাহবুবকে গ্রে/প্তার করে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় জনতা জড়ো হয়ে এই জঘন্য অপ/রাধের দৃষ্টান্তমূলক শা/স্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মা/মলা হয়েছে বলে জানান এবং মা/মলা নং ১৩/২৬। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।