নিজস্ব প্রতিবেদক:
'জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন, ২০২৩' পাসের ঐতিহাসিক অর্জনকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সোসাইটির ঢাকা বিভাগীয় সম্মেলন। ১৯ জুন, শুক্রবার মিরপুরের সুবর্ণ ভবনের ১২ তলার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং ডা. মোঃ নাসির উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ড. মোঃ রেজাউল কবির (বিএমএস)।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ রেজাউল কবির কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, "খুব দ্রুত সময়ের ভেতর আপনারা সুসংবাদ পাবেন এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকলের শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হবে।"
সেবা কেন্দ্রের অতীত দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, "সেবা কেন্দ্রের দুর্দিনে ২০১৮ সালে এই সোসাইটি গঠন করা হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত যা কিছু অর্জন হয়েছে, তা এই সোসাইটির মাধ্যমেই অর্জিত হয়েছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ সোসাইটির মাধ্যমেই আপনারা সব পাবেন। ২০২৩ সালে যদি এই আইন না হতো, তাহলে সেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের ভাগ্যে আমাবর্ষার অন্ধকার ছিল। আর এই অন্ধকার থেকে আজ আপনারা আলোর মুখ দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোসাইটির জন্য।"
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "সামনে আপনাদের ভাগ্যে আরো অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আপনারা যা কল্পনাও করতে পারেননি, তার চেয়েও অনেক বেশি পাবেন। আপনাদের অর্গানোগ্রাম ও জিও (GO)-এর কাজ চলমান রয়েছে, যা খুব দ্রুতই বাস্তবায়িত হবে। সোসাইটি এমন কোনো কাজ করবে না যা কারো স্বার্থে ব্যাঘাত সৃষ্টি করে।"
চাকরি সংক্রান্ত বিধি ও প্রবিধি মালার ফাইলটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে এবং খুব দ্রুতই এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে উল্লেখ করে তিনি সবাইকে নিয়মিত ও নিষ্ঠার সাথে অফিস করার পরামর্শ দেন।
প্রত্যাশিত 'প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর' বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, "আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, সকল সহকর্মী আমরা ভাই ভাই। একতাবদ্ধভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। সকলে সাথে থাকলে এই অধিদপ্তর খুব দ্রুতই বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ।" তবে এই প্রক্রিয়া নিয়ে হুঁশি/য়ারি দিয়ে তিনি বলেন, "আপনাদের মাঝেও কিছু 'কালপ্রিট' বা কুচ/ক্রী মহল রয়েছে যারা আপনাদের ভালো চায় না। তবে তাদের চাওয়া-না চাওয়ায় কিছু যায় আসে না। কোনো কুচ/ক্রী মহল এই অগ্রগতি প্রতিহত করতে পারবে না। যদি কেউ জলঘোলা করার অপচেষ্টা চালায়, তবে ১২০০ জনবলকে সাথে নিয়ে তার উচিত শিক্ষা দেওয়া হবে।"
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম এবং সহ-সভাপতি মোঃ আবু হানিফ বেপারী।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য মোঃ শফিকুল ইসলাম, অডিট অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, হাসান আহমেদ কামরুল, মোঃ সোহাইল আহম্মেদ, ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, সঞ্জীব চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক মো: রাসেল মিয়া, ডা. মোঃ রফিকুল ইসলাম, মো: বাবলুর রহমান, কিশোর চন্দ্র মন্ডল, চিত্রাংশু দাস রাজু, আবু ইউসুফ, মোঃ কামরুল ইসলাম, খান মোঃ শফিকুল ইসলাম, সৈয়দ সোয়েব সুমন, মো: খোকন গাজী, মো: মনিরুজ্জামান মুন্না সহ কেন্দ্রীয় ও বিভিন্ন বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।