নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর দুয়ারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে দেশবাসী, প্রবাসী ভাই-বোনসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা প্রতিনিধি রাসেল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় রাসেল মিয়া বলেন, "ঈদুল ফিতর মুসলমানদের জীবনের অন্যতম বড় ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সংযম পালনের পর এই দিনটি আমাদের মাঝে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আমি কামনা করি, বাংলার প্রতিটি ঘরে ঘরে ঈদুল ফিতরের অনাবিল আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক।"
তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই পবিত্রতা যেন মানুষের মনের সকল হিংসা-বিদ্বেষ, বিবাদ এবং হানাহানি মুছে দেয়। নতুন চাঁদের আলোয় প্রতিটি মানুষের হৃদয়ে যেন নতুন দিগন্তের সূচনা হয় এবং মানবতা ও স্রষ্টার প্রেমে প্রতিটি আত্মা জাগ্রত হয়।
শুভেচ্ছা বার্তার শেষে রাসেল মিয়া সকলের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করে আবারও বলেন, "ঈদ মোবারক"।