রাসেল মিয়া
রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভ/য়াবহ অগ্নি/কাণ্ডে ক্ষ/তিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডিজএবল ডেভেলপমেন্ট এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন’ (ডিডিইএফ)। সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারের অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়া স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের চরম দুর্দশার কথা বিবেচনা করে ডিডিইএফ এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ দৈনন্দিন জীবনের বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ডিজএবল ডেভেলপমেন্ট এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন’ সংগঠনটির এই সময়োচিত ও মানবিক সহায়তায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ডিডিইএফ-এর প্রতিষ্ঠাতা জনাব ড. মো. রেজাউল কবির (DrMd Rezaul Kabir)-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনাব আবুল কালাম বলেন, বিপদের এই মুহূর্তে ডিডিইএফ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তা তাদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ডিডিইএফ-এর প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, আর্তমানবতার সেবায় এবং পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ডিডিইএফ সর্বদা কাজ করে আসছে। আগামীতেও এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।