নাহিদ জামান:
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮ টায়, রূপসা ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করনে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম।
তিনি বলেন আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে মেধা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আলোকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথীর বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যকর কলেজ বিষয়ক সম্পাদক হাফেজ ইউসুফ ইলাহী । বিশেষ অতিথীর বক্তৃতা করেন খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম ।খুলনা জেলা জামাতে ইসলামির শূরা ও কর্ম পরিষদরে সদস্য স,ম এনামুল হক।
উদ্বোধনী বক্তৃতা করেন বটিয়াঘাটা জামাতে ইসলামির আমির আবু ইউসুফ । বক্তৃতা করেন রূপসা উপজেলা জামাতে ইসলামির আমির মাওলানা লাবিবুল ইসলাম,খুলনা জেলা উত্তর শাখার ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মমিনুল ইসলাম ।টি,এস,বি জামাতে ইসলামির আমির রূপসা মহলিা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান ।
উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: রেজাউল কবীর খান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী নেতা হাফেজ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রূপসা পশ্চিম থানা সভাপতি মুরসালীন আকন এবং সঞ্চালনা করেন ছাত্রশিবিরের খুলনা জেলা অফিস সম্পাদক হোসাইন আহমেদ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করনে এ প্লাস প্রাপ্ত ছাত্রী মিথিলা আফরীন মৌ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন খুলনা সুন্দরবন শিল্পগোষ্টি। অনুষ্ঠান শেষে উপস্থিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।