রূপসা প্রতিনিধি:
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মাদ শামসুর রহমান (৮৫) ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। বিবৃতি দাতারা হলেন
কমিটির সভাপতি মোঃ খাইরুল আলম, সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ ফরাজী, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ তৈয়বুর রহমান,
সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ,
সদস্য রুমানা আক্তার, আসমা আক্তার লিপি, আখতার খান,খাঁন মোঃ শফিকুল ইসলাম, নাহিদুজ্জামান, অসীম কুমার দত্ত।
উল্লেখ্য তিনি ২৫ অক্টোবর বিকেল ৪.৪০ মিনিটে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আজ রাত ১০:৩০ মিনিটে কাজ্দিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের সূত্রে জানা যায়।