বরগুনা জেলা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় বরগুনা জেলার বামনা উপজেলা যুব ফোরামের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। ২৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা এই কর্মসূচি উদ্ভোধন করেন এবং উপজেলা চত্তরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কয়েক চারা রোপণ করেন। পরে উপজেলার রামনা ইউনিয়নের শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচিকে সামনে রেখে বিদ্যালযের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চাড়া বিতরণ করা হয় এবং স্কুল ক্যাম্পাসে কিছু চাড়া রোপন করা হয়।