মঠবাড়িয়া
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে অবৈ/ধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন একটি বসতবাড়িতে অভি/যান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়িতে দাহ্য পদার্থ মজুদের বিষয়টি স্বীকার করেন। জননিরাপত্তা বিঘ্নিত করা এবং অবৈ/ধ মজুদের অপ/রাধে অভিযুক্তকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা মোতাবেক ১৪ দিনের বিনাশ্রম কারা/দণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধা/রকৃত জ্বালানি তেলের একটি বিস্তারিত তালিকা ও বর্তমান বাজারমূল্য প্রকাশ করা হয়:ডিজেল ১৬৮৩ লিটার ১,৬২,২২৪.৩৭কেরোসিন ২৬৩ লিটার ২৮,৬৫৬.৪৮পেট্রোল ১২০ লিটার ১৩,২৪২.০০অকটেন ১০ লিটার ১,১৪২.৫০মোট ২০৭৬ লিটার দাম ২,০৫,২৬৫.৩৫
জব্দকৃত এই জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যের বিনিময়ে মঠবাড়িয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের প্রোপাইটারের জিম্মায় প্রদান করা হয়েছে। তেল বিক্রয়লব্ধ সর্বমোট ২,০৫,২৬৫.৩৫ টাকা (দুই লক্ষ পাঁচ হাজার দুইশত পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা) সংগ্রহ করা হয়েছে, যা আগামীকাল ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দাহ্য পদা/র্থের অবৈ/ধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।