বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের প্রধান গেটের সামনে গ্যাস লিকেজ থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে আ-গু-ন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যে আ-গু-ন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল পু-ড়ে যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক মো. ফরিদ দ-গ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে রোগী নিতে হাসপাতাল চত্বরে আসে বেসরকারি একটি অ্যাম্বুলেন্স। রোগী ওঠানোর আগেই হঠাৎ অ্যাম্বুলেন্সটিতে আ-গু-ন ধরে যায়। পরে তা পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ-গু-ন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পুরোনো, ফিটনেসবিহীন ও জরাজীর্ণ অ্যাম্বুলেন্স আর হাসপাতালে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।