ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৮ জুন ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে ৫টি শিক্ষা বোর্ড এবং এনসিটিবিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হলো:
(১) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক (২) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব, ইতিহাস বিভাগের অধ্যাপক। (৩) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, অধ্যাপক মো. আহসান পারভেজ দেবীদ্বার সরকারি এস.এ. কলেজের অধ্যক্ষ, দর্শন বিভাগের অধ্যাপক । (৪) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম, খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ, অর্থনীতি বিভাগের অধ্যাপক (৫) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব, অর্থনীতি বিভাগের অধ্যাপক (৬) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক । প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে জনস্বার্থে জারি করা এসব নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে।